রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতির মর্যাদা উজ্জ্বল করবে হাতপাখার বিজয়: ফয়জুল করীম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম   (ভিজিট : ১৪৮)
X

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘হাতপাখার বিজয় হলে গরিব-ধনী, হিন্দু-মুসলমান-খ্রিস্টান সবার বিজয় হবে। হাতপাখার বিজয় হলে এ জাতির বিজয় হবে।’

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় সিংড়া উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়।

তাই আগামীতে একটি সুন্দর দেশ গড়তে একটি সুন্দর নির্বাচন দরকার। যে নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। সে জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। ফয়জুল করীম বলেন, ‘যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজে নৌকা চালাতে পারে না।

যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। যারা লাঙল নিয়ে নির্বাচন করে নিজেরা লাঙল বইতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, লাঙল বইতে পারে গরিবরা। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, কিন্তু মার্কা সব গরিবদের।

তিনি আরো বলেন, ‘ঘুমের সময় কেউ নৌকা, ধানের শীষ-লাঙল বুকে নিয়ে ঘুমায় না। কিন্তু হাতপাখা এমন একটা মার্কা, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যে সমর্থন করে সেও ঘোরাতে পারে। হাতপাখা পুরুষ-মহিলাদের। হাতপাখা শান্তি দেয় গরিব-ধনীদের।

সবাইকে হাতপাখা শান্তি দেয়। কাজেই আগামীর মার্কা হাতপাখা মার্কা।’
সিংড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, সহসভাপতি ও নাটোর-৩ (সিংড়া) আসনে হাতপাখার মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এম এম ওমর ফারুক, উপজেলা সেক্রেটারি শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম।

এ ছাড়া বক্তব্য দেন সিংড়া পৌর জামায়াতের আমির ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, নায়েবে আমির মাওলানা আলী আকবর, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ প্রমুখ।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝