সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর মাসুল, কেন হেসেছিলাম জানালেন পিয়া জান্নাতুল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ১০৭)
X

মডেলিং এর পাশাপাশি নিয়মিত আইনপেশায়ও সক্রিয় পিয়া জান্নাতুল। একসময় সংসদ সদস্য থাকা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। কয়েক বছর আগে সেই সময়ের একটি ভিডিও ক্লিপই বদলে দিয়েছিল পিয়ার পরিচিতি।

কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে থাকা পিয়ার সেই ভিডিওতে দেখা যায়, তিনি মুচকি হাসছেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। অনেকের কাছেই তখন নতুন মুখ ছিলেন পিয়া। কিন্তু সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে তুলে দেয়। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম আর ভিডিও।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়া জান্নাতুল। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়েই আলোচনায় আসে সেই মুচকি হাসির প্রসঙ্গ। জানান, সেই হাসির জন্য তাকে বিশাল মাসুল গুনতে হয়েছে; বিশেষ করে ৫ আগস্টের পর। 

এই আইনজীবী-মডেল বলেন, ‘তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না, এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আমি নিজে যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি বিশেষ করে ৫ আগস্টের পর, সেটা বলার বাইরে।’

শোবিজ অঙ্গনে অনেক আইনজীবী থাকলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা বিরল। পিয়া জান্নাতুল সেখানে ব্যতিক্রম। তবে একটি মুচকি হাসি যে এত বড় আলোচনার জন্ম দেবে পাশাপাশি তাকে বিব্রত করবে, সেটি হয়তো ভাবেননি কখনো এই তারকা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝