রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিটি ব্যাংক পেল ২০২৪ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান সম্মাননা
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৫ ৬:৪১ পিএম  (ভিজিট : ১১৪)
X

সিটি ব্যাংক ২০২৪ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ডিএইচএল–দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসের জমকালো অনুষ্ঠানে সিটি ব্যাংকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

আধুনিক ব্যাংকিংয়ে নেতৃত্ব, সেবায় উৎকর্ষতা এবং সমাজের প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক।

বাংলাদেশের আর্থিক খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তির অগ্রদূত হিসেবে সিটি ব্যাংক ইতিমধ্যে ডিজিটাল ন্যানো লোন, সিটি রেমিট ও ডিজিটাল এগ্রি লোনের মতো সেবা চালু করেছে। এসব উদ্যোগ ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননা তাদের উদ্ভাবন, সুশাসন ও প্রভাবশালী সিএসআর কার্যক্রমের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি। পাশাপাশি এ অর্জন গ্রাহক, অংশীদার এবং সম্প্রদায়ের জন্য আরও মূল্য তৈরি করতে প্রতিষ্ঠানটিকে অনুপ্রাণিত করবে।




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝