রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার ও কিডনি সেন্টার স্থাপনে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৭২)
X

সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে ক্যান্সার ও কিডনি চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। এ লক্ষ্যে চুয়াডাঙ্গায় খলিল মালিক ক্যান্সার ও কিডনি স্ক্রিনিং সেন্টার স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। 

প্রাইম ব্যাংক পিএলসি. -এর করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি-এর আওতায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

মঙ্গলবার ঢাকার নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে খলিল মালিক হাসপাতাল ও খলিল-মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাদিকুর রহমান মালিক-এর হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী (অব.)। 

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন-এর সিইও মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী (অব.) বলেন, ‘বর্তমানে বাংলাদেশে প্রায় ২২% মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং ১৩% মানুষ ক্যান্সারে ভুগছে। চিকিৎসার উচ্চ খরচের কারণে অনেকের জন্য সময়মতো চিকিৎসা সম্ভব হয় না। নতুন এই স্ক্রিনিং সেন্টার সহজলভ্য প্রাথমিক পরীক্ষা এবং চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।’

 প্রাইম ব্যাংক পিএলসি-এর করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি-এর আওতায় ২০০৭ সাল থেকে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে আসছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম-এর আওতায় ৪,৪৬৪ জন শিক্ষার্থীর মাঝে মোট ৪৪ কোটি টাকার বেশি শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। যাদের মধ্যে ইতোমধ্যে উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন ৩,৬০০ জনেরও বেশি এবং চাকরি করছেন প্রায় ২ হাজার জন। 

পাশাপাশি প্রাইম ব্যাংক গ্রামার স্কুল পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। আর স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রাইম ব্যাংক আই হাসপাতাল-এর মাধ্যমে এ পর্যন্ত ১,০৬১টি আই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়েছে এবং মোট ৩,১৬,৮৯৮ জন রোগী দেখা হয়েছে  এবং ১৯,১৫৭ জনের চোখের ছানি অপারেশন করা হয়েছে। 

এছাড়া দেশের দক্ষ নার্স গড়ে তুলতে প্রাইম কলেজ অব নার্সিং, ঢাকা পরিচালনা করছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝