রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে প্রাণ গেল আরেক ফায়ারফাইটার নুরুল হুদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৭ পিএম   (ভিজিট : ১১৪)
X

টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য নুরুল হুদা মারা গেছেন।

বুধবার ভোর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২২ সেপ্টেম্বর তিনি শতভাগ দগ্ধ হন।নুরুল হুদা (পি.এন: ৫০১৫৬০) ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। 

তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা। পিতা আব্দুল মনসুর ও মাতা শিরিনা খাতুনের সন্তান নুরুল হুদা বিবাহিত ছিলেন।ফায়ার সার্ভিস জানিয়েছে, দেশ ও জনগণের সেবায় নিজের জীবন উৎসর্গকারী এই ফায়ারফাইটারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝