রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীরা বিয়ে শেষে খেজুর দিয়ে আপ্যায়ন করান
রাবিতে ক্যান্টিনের দুকর্মচারীর যৌতুকবিহীন বিয়ে
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২১ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৫ ৫:২৪ পিএম  (ভিজিট : ৮৯)
X

 যৌতুকবিহীন বিয়ের আয়োজন করে বেশ আলোচনায় এসেছে  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হল ক্যান্টিনের দুই কর্মচারীকে শিক্ষার্থীদের অর্থায়নে বিয়ের ব্যবস্থা করেন। শিক্ষার্থীরা ওই বিয়ের ‘বর-কনের’ অভিভাবকের দায়িত্বও পালন করেন।

গত ২৩ সেপ্টেম্বও দিবাগত রাত ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের মসজিদে তাদের বিয়ে পড়ানো হয়। বিয়ে পড়ান হল মসজিদের ইমাম। বরের নাম আনোয়ার হোসেন। কনে শিরিনা খাতুন। তারা দীর্ঘদিন শাহ মাখদুম হল ক্যান্টিনে কর্মরত ছিলেন। দু’জনের সম্মতিতে শিক্ষার্থীরা তাদের বিয়ে দেন।

বিয়ের দেনমোহর ধার্য করা হয় ৫০ হাজার ১ টাকা। বিয়ে শেষে শিক্ষার্থীরা নিজেদের টাকা দিয়ে খেজুর এনে উপস্থিত সবার মাঝে বিলিয়ে দেন।
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আতাউল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘আমার হল জীবনে এই প্রথম এমন একটা বিয়ে দেখলাম। আমাদের হল ক্যান্টিনের কর্মচারী খুব পরিচিতি মুখ আনোয়ার ভাইয়ের বিয়ে হলো। আমরা হলবাসী উৎসবমুখর পরিবেশে মসজিদে বিয়ের আয়োজন করেছি।’

বর আনোয়ার হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শাহ মাখদুম হলের ক্যান্টিনে কাজ করি। সেখানেই কাজ করতেন শিরিনা খাতুন। হলের মামারা (শিক্ষার্থীরা) তাদের অর্থায়নে আমাদের বিয়ে দিয়েছেন। আমার বিয়ের পাঞ্জাবিটাও হলের মামারা দিয়েছেন। আল্লাহ তাদের ভালো করুক।’
বিয়ে পড়ানো শেষে নতুন বরকে নিয়ে ক্যাম্পাসে মিছিলও করেন শাহ মখ্দুম হলের শিক্ষার্থীরা।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝