রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২
জুলফিকার আলী ভুটো, মৌলভী বজার :
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:৩১ পিএম   (ভিজিট : ২০৪)
X

জেলা গোয়েন্দা শাখার(ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কাইয়ুম (২৬) এবং মো. কাশেম মিয়া(২৯) নামে দুইজনকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ অক্টোবর)দিবাগত রাতে এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় রাজনগর থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে দুই জনকে আটক করা হয়। 

ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদ্বয়কে তল্লাশি করে তাদের হেফাজত থেকে দুটি পলিব্যাগের ভেতর থেকে ২০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ''আটককৃত দুইজন জুড়ী উপজেলার ফুলতলা এলাকার ভারতীয় সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।''

আ. দৈ./ কাশেম/জুলফিকার


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝