রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীবাজার সমাজকল্যাণ সংঘ
শিশু-কিশোরদের খেলার মাঠ দখলমুক্ত করলেন বিএনপি নেতারা, খুশি বাসিন্দারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ এএম  আপডেট: ২৩.০৯.২০২৫ ১০:৫২ এএম  (ভিজিট : ৯১)
X

রাজধানীর লক্ষ্মীবাজারে একটি চক্র শিশু-কিশোরদের খেলার মাঠ দখল করে অস্থায়ী মার্কেট তৈরি করেছিল। স্থানীয় বিএনপি নেতারা সেটি দুখলমুক্ত করে উন্মুক্ত করে দিয়েছে। এতে খুশি লক্ষ্মীবাজারের স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সূত্রাপুর থানা বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতারা জনস্বার্থে মাঠটি দখলমুক্ত করে ফটকে ‘শিশুদের খেলাধুলার জন্য সংরক্ষিত’ লেখা ব্যানার টাঙিয়ে দেয়।

উচ্ছেদ অভিযানে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসূদ আফসার, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান এবং ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক ফয়েজসহ স্থানীয় নেতারা অংশ নেন।

যারা এই মাঠে দোকান বসিয়েছিল, তারা বিএনপির কেউ নয় জানিয়ে মাসূদ আফসার বলেন, “আমরা লক্ষ্মীবাজারে কোনো অবৈধ দখল হতে দেব না।”

বিএনপি নেতাদের এমন উদ্যোগের প্রশংসা করে স্থানীয় বাসিন্দারা বলেছেন, মাঠ ফেরত পাওয়ায় শিশু-কিশোরেরা আগের মতো খেলাধুলা করতে পারবে। ভবিষ্যতে যেন আর কেউ মাঠ দখল করতে না পারেন, সে ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

স্থানীয় বিএনপি নেতারাও মাঠটি দখলমুক্ত রাখতে বদ্ধ পরিকর। এ বিষয়ে সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম বলেন, “এই মাঠ আর কেউ দখল করতে পারবে না। ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা মাঠের দেখভাল করবেন।”

বিএনপির নামে এখানে কেউ দখল বা চাঁদাবাজি করলে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সম্প্রতি একটি চক্র স্থানীয় বিএনপির নাম ভাঙিয়ে মাঠটি দখলে নিয়ে অস্থায়ী মার্কেট তৈরি করে এতে প্রায় ৩৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে দোকান ভাড়া দেয়। এতে শিশু—কিশোররা খেলাধুলা থেকে বঞ্চিত হওযায় এলাকাবাসীর মনে ক্ষোভের জন্ম হয়। তবে কেউ প্রতিবাদ করার সাহস পাননি। বিষয়টি বিএনপির শীর্ষ নেতাদের নজরে এলে তারা উচ্ছেদের নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘লক্ষ্মীবাজার সমাজকল্যাণ সংঘ’ নামের একটি নামসর্বস্ব সংগঠন মাঠটি দখল করেছিল। চক্রটি গত কয়েক বছরে ঈদ মেলা ও বৈশাখী মেলার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি ব্যবসায়ীদের কাছ থেকে ৩০–৪০ হাজার টাকা অগ্রিম নিয়ে মাঠে ৩০টি দোকান বসানো হয়। সপ্তাহে প্রতিটি দোকান থেকে ভাড়া নেওয়া হতো এক থেকে দেড় হাজার টাকা।


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝