রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএইচবিএফসি ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১২ পিএম   (ভিজিট : ৯১)
X

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এবং মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

রোববার রাজধানীর মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান এবং মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল আহসান এঁর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

বিএইচবিএফসি’র ‘রুরাল এন্ড পেরি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্টের’ (২য় পর্যায়) প্রকল্প পরিচালক (উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ নজরুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ চুক্তির ফলে কর্পোরেশনের উক্ত প্রকল্পের গ্রাহক সাধারণ মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং সেবা পাবেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নূর আলম সরদারসহ প্রতিষ্ঠানটির সকল মহাব্যবস্থাপকবৃন্দ এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণসহ ব্যাংকটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝