রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়েব-বেইজড গ্রিনপিন সার্ভিস চালু করলো জনতা ব্যাংক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৬ পিএম   (ভিজিট : ১৩৪)
X

কার্ড হোল্ডারদের জন্য গ্রিনপিন সেবা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। 

রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। 

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা, মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আশরাফুল আলম এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, জনতা ব্যাংক গ্রিন ব্যাংকিং কার্যক্রমকে ত্বরান্বিত করেছে। 

এরই ধারাবাহিকতায় কার্ড ব্যবহারকারীদের উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে গ্রিনপিন সুবিধাটি নিয়ে আসা হয়েছে, এতে কার্ডের তথ্য সুরক্ষা ব্যবস্থা আরও জোড়দার করা হয়েছে।  

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান জানান, অনন্য এই সেবাটির মাধ্যমে জনতা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের গ্রাহকরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঘরে বসেই কার্ড সক্রিয় করা এবং তাৎক্ষণিক পিন তৈরি বা পিন পরিবর্তন করতে পারবেন। 
 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝