রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রমিকদের ন্যায্য বেতনসহ একাধিক দাবিতে ধর্মঘট
উত্তরবঙ্গ থেকে ঢাকা-চট্টগ্রামে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৮ পিএম   (ভিজিট : ৯৮)
X

শ্রমিকদের ন্যায্য বেতনসহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে হানিফ ও একতা পরিবহন চলাচল করছে।

শ্রমিকরা জানায়, বিগত ১৫ বছর ধরে বাস চালক ও শ্রমিকদের বেতন না বাড়ানোয় এ ধর্মঘট। সোমবার ভোর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল করবে না।

প্রসঙ্গত, এর আগে একই দাবিতে এক দিনের জন্য বন্ধ ছিল রাজশাহী—ঢাকা রুটের বাস। তাতেও দাবি আদায় না হওয়ায় বাস শ্রমিকরা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।




আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝