রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৮ পিএম   (ভিজিট : ১৫৭)
X

নীলফামারীর ডিমলায় কমিটি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন এ পদত্যাগের ঘোষণা দেন তারা।

এ সময় নেতাকর্মীরা বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় এবং জেলা কমিটি বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি—বাণিজ্য করছেন। তারা টাকার বিনিময়ে উপজেলায় অযোগ্য ব্যক্তিদের কমিটিতে দিয়েছেন। তারা কোনো ধরনের নিয়ম কানুন মানেন না। ইচ্ছেমতো তারা কমিটি দেন। তাদের এসব কর্মকাণ্ডের কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ও স্থানীয় পর্যায়ে আমাদের সম্মান নষ্ট হচ্ছে। তাই আমরা সকলে সিদ্ধান্ত নিয়ে আজকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজাউল করিম।





আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝