শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
এনসিপিকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম  আপডেট: ২০.০৯.২০২৫ ৪:৫১ পিএম  (ভিজিট : ১৬২)
X

বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের অংশ থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে এনসিপির ক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন ‘বন্দি’ হয়ে গেছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে। তিনি আরও দাবি করেন, মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলছি।

তিনি আরও অভিযোগ করেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। গত ৫ আগস্ট কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের সাক্ষাতের খবরটি মিডিয়ায় প্রচার করা হয়েছে তা নিয়েও তিনি আপত্তি জানান। তিনি বলেন, আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই। 

ব্যবসায়ীদের হাতে রাজনীতি ‘বন্দি’ হওয়ার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। এনসিপির অর্জন কম নয় বলে দাবি করে তিনি বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা তার পর্যালোচনা করি। ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থী রাজনীতি করবো।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝