রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত: এটিএম আজহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৯ পিএম   (ভিজিট : ১৩৬)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জননেতা এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, “ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন ছাত্র জনতার খুনি শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছরের অধিক সময় ধরে দেশের মানুষকে নানান ধরনের বিপদে ফেলে দেশের ক্ষতি করে এখনো তিনি ক্ষান্ত হননি। ভারতের মাটিতে বসে তার দলের নেতাকর্মীদের দিয়ে এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়ে তারা লিপ্ত রয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা কখনো বাংলাদেশের স্বার্থের কথা ভাবেননি। তিনি সব সময় ভারতের স্বার্থকেই বড় করে দেখেছেন। এ কারণেই তিনি গলা উঁচু করে বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবে না।”

শনিবার বেলা সাড়ে ১১টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাটে জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিনা অপরাধে বছরের পর বছর আমাকে জেলখানায় আটকে রাখা হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছিল আমাকে। এমনকি চিকিৎসার ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি। কিন্তু সত্যকে কখনো দমন করা যায় না অবশেষে সত্যেরই জয় হয়েছে।”

রংপুর—২ (বদরগঞ্জ—তারাগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী আজহারুল ইসলাম বলেন, “জুলাই বিপ্ল‌বে ছাত্র আন্দোলনের জোয়ারে শেখ হাসিনা চরম বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। একসময় তিনি পেছনের দরজা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। প্রথমদিকে বিষয়টি সাধারণ মানুষ জানতো না। তবে পরে গণমাধ্যমের মাধ্যমে জানা যায় শেখ মুজিবের কন্যা ছাত্র জনতার খুনি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। এখন ভারতেই বসে তিনি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির এস. এম. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর কর্মপরিষদের সদস্য ও বদরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হান্নান খান।

এ সময় ইউনিয়ন ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে তিনি সকাল ১০টায় ইউনিয়নের এলাহীর বাজারে অপর আরেক পথসভায় যোগ দেন।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝