রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রিন ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করল মেঘনা ব্যাংক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম   (ভিজিট : ১৬৬)
X

মেঘনা ব্যাংক পিএলসি দেশের আর্থিক খাতে নতুন এক মাইলফলক স্থাপন করেছে । ব্যাংকটি প্রথমবারের মতো সম্পূর্ণ শতভাগ রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করেছে । এই উদ্যোগ মেঘনা ব্যাংকের টেকসই ব্যাংকিং ও পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতিশ্রুতি জোরদার করেছে ।

একই সঙ্গে ব্যাংকটি দুটি নতুন প্রিমিয়াম ভিসা ক্রেডিট কার্ড উন্মোচন করেছে—গ্রিন প্লাটিনাম ক্রেডিট কার্ড এবং উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ড । গ্রিন প্লাটিনাম কার্ড ব্যাংকের পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতীক এবং উইমেন প্লাটিনাম কার্ড নারীদের ক্ষমতায়ন, উন্নত জীবনধারা ও নানাবিধ আর্থিক সুবিধা নিশ্চিত করবে ।

কার্ডধারীদের জন্য মূল সুবিধাসমূহ, নির্বাচিত বিলাসবহুল হোটেল ও রিসোর্টে ১ রাত থাকার সঙ্গে ১ রাত ফ্রি (শুধু গ্রিন প্লাটিনাম), বার্ষিক ক্যাশব্যাক সুবিধা – গ্রিন প্লাটিনামে ৪৩,০০০ টাকার বেশি এবং উইমেন প্লাটিনামে ৩৭,০০০ টাকার বেশি; যা জীবনধারা, কসমেটিকস, উপহার সামগ্রীর দোকান, রেস্টুরেন্ট, কফি শপ, নার্সারি ও বাস টিকিট ক্রয়ে প্রযোজ্য,  দেশের শীর্ষ ৫-তারকা হোটেলে ‘বাই ১ গেট ১’ ফ্রি খাবারের সুযোগ, ০% ইএমআই সর্বোচ্চ ৬ মাস, মিট অ্যান্ড গ্রিট সার্ভিস এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিশ্বের ১,৫০০+ আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে লাউঞ্জ অ্যাক্সেস (লাউঞ্জকি’র আওতায়), জুয়েলারি, ফিটনেস, বিউটি ও স্বাস্থ্যসেবা খাতে এক্সক্লুসিভ সেভিংস। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের চেয়ারপার্সন উজমা চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব), হেড অব কার্ডস এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেন, “ শতভাগ রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি বাংলাদেশের প্রথম গ্রিন ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করে মেঘনা ব্যাংক টেকসই ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে যাবে। এই কার্ডগুলো পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে প্রিমিয়াম আর্থিক সুবিধাকে একত্রিত করে গ্রাহক অভিজ্ঞতা নতুনভাবে সংজ্ঞায়িত করবে।

গ্রাহকরা ২৪/৭ টোল-ফ্রি কল সেন্টার ১৬৭৩৫, অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ যে কোনো শাখার মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন ।







Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝