রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ৭১)
X

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি. ও ইউএস-বাংলা এয়ারলাইন্স পারস্পরিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করেছে। 

এই কৌশলগত অংশীদারিত্ব ইউএস-বাংলা এয়ারলাইন্সকে সময়োপযোগী ব্যাংকিং সেবা প্রদান করবে। এছাড়াও ব্যাংকের কর্পোরেট পরিসর বিস্তৃত হওয়ার পাশাপাশি সুগম হবে ভবিষ্যতমুখী ব্যাংকিং। 

সম্প্রতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকে সই করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট মনিটর শারমিন আক্তার। 

এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, ডিএমডি ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির, এফসিএস; ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো. আজহারুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার মো. মাসুদ রানা। 




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝