রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রংপুরে পদ্মরাগ ট্রেনের ৫ বগি লাইনচ্যুত,যাত্রীরা দুর্ভোগে
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৫ ৪:৫৯ পিএম  (ভিজিট : ১১১)
X

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। করতোয়া ও দোলনচাপা ট্রেনসহ একাধিক ট্রেন পথে আটকা পড়েছে। হঠাৎ এ দুর্ঘটনায় পাঁচ শতাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টারের কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। পীরগাছা স্টেশনে বিরতি দিয়ে আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও লাইন ও সিগন্যালের ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর পরই বগি থেকে আতঙ্কিত মানুষ নামতে শুরু করেন। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে বিকল্প যানবাহনের খোঁজ করতে থাকেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ আলী বলেন, ‘লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন দুপুর সোয়া ২টার দিকে রওনা দিয়েছে। আজ এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে রাতের মধ্যে লাইন সচল করার চেষ্টা করা হবে।’

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝