রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে মাদকাসক্ত যুবককে আদালতে দিল মা-বাবা
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৯:০৭ পিএম   (ভিজিট : ২২৭)
X

ফরিদপুরের সালথায় মাদকসেবন ও পরিবারের ওপর নির্যাতনের অভিযোগে মাদকাসক্ত সবুজ তালুকদার নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন মা-বাবা।

রোববার (৬ অক্টোবর) দুপুরে মাদকাসক্ত সবুজ তালুকদারকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।জানা যায়, দণ্ডপ্রাপ্ত সবুজ তালুকদার (২৩) উপজেলার আটঘর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. মঙ্গল তালুকদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগার করার জন্য মাঝেমধ্যে বাড়িতে ঝামেলা করে। এমনকি মা-বাবাকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার করত। এমন অবস্থায় ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মা-বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ভুক্তভোগী বাবা-মায়ের বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে সবুজকে আটক নিয়ে আসেন।

সোমবার ( ৭ ই অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফরিদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান বালী  জানান, মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার   দুপুরে নিজ বাড়ি থেকে মাদকসেবন অবস্থায় সবুজকে আটক করে আনা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আ. দৈ. /কাশেম/ রানা,




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝