বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৫ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৫ ১:০৩ পিএম  (ভিজিট : ১০৭)
X

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন  আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  থমথমে অবস্থার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সকাল থেকেই ঢাকা—বরিশাল ও ঢাকা—খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল ৯টার দিকে পুখুরিয়া এলাকায় অবরোধ কর্মসূচি পালন করতে আসেন কয়েকজন স্থানীয় জনতা। তখনই পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। ফলে তারা সড়ক অবরোধ করতে পারেনি।

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক(এসআই) সাফুর আহমেদ বলেন, আমাদের রেলপথ ক্লিয়ার আছে। সকাল থেকে কোনো প্রতিবন্ধকতার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, সকালে ভাঙ্গা হয়ে খুলনা থেকে নকশিকাঁথা কমিউটার ও জাহানাবাদ এক্সপ্রেস ঢাকায় গেছে এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনা গেছে।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ বলেন, আমরা চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং জনসাধারণ অতিরিক্ত ভোগান্তির শিকার না হন। এজন্য পুলিশ মাঠে আছে। তবে পুকুরিয়াতে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। ফলে ঢাকা—বরিশাল ও খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আন্দোলনকারী জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। তাদের ভাষায়— এটি ন্যায্য আন্দোলন, কেউ যেন ফ্যাসিস্ট বা অন্য কোনো রং না মাখায়।

তারা বলেন, এ আন্দোলন আমাদের প্রাণের দাবি, শিকড়, আবেগ আর অস্তিত্বের প্রশ্ন। প্রশাসন যদি মনে করে আমরা চুপচাপ মেনে নেব— তাহলে ভুল করছে।

তারা আরও বলেন, আমরা জানি আন্দোলন মানে ভোগান্তি। কিন্তু ভাঙ্গা রক্ষার প্রশ্নে কোনো আপস নেই। রাস্তায় বসতে হলে, বসবো। প্রয়োজনে রাত কাটাবো মহাসড়কে। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু অবিচার হলে প্রতিবাদ করবই। আলগী আর হামিরদী ভাঙ্গার ছিল, ভাঙ্গারই থাকবে— এটাই আমাদের শেষ কথা।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, হামিরদী ও আলগী ইউনিয়নের মনসুরাবাদ, পুকুরিয়া, সুয়াদী এলাকার মহাসড়কে সংলগ্ন বাজার ও দোকানপাটগুলো কম খুলেছে। সবার মধ্যে চাপা ক্ষোভ ও ভয় কাজ করছে। এই এলাকার লোকজনও গতকাল রাতে নিজের ঘরে ঘুমায়নি। আশপাশের এলাকার বিভিন্ন আত্মীয়—স্বজনের বাড়িতে রাত্রিযাপন করেছে পুলিশের ভয়ে।

আ.দৈ./ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝