রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমটিবি ও গ্রিন ডেল্টার যৌথ উদ্যোগে নন-লাইফ ইন্স্যুরেন্সের ডিজিটাল অনবোর্ডিং চালু
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০২ পিএম   (ভিজিট : ৮৬)
X

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি যৌথভাবে ব্যাংকাসুরেন্স নেটওয়ার্কের আওতায় নন-লাইফ ইন্স্যুরেন্সের জন্য ডিজিটাল অনবোর্ডিং কার্যক্রম চালু করেছে। 

আজ সোমবার  (১৫ সেপ্টেম্বর) এই গুরুত্বপূর্ণ উদ্যোগ এমটিবি’র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে, যার ফলে গ্রাহকরা শাখা থেকেই ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে সহজে বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মোঃ শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন আবদুল মাননান, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মইনুদ্দিন আহমেদ এবং গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের এমডি ও সিইও ওয়াফি শফিক মেনহাজ খান। 

এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ব্যাংকাসুরেন্স, ডিজিটাল ও আইটি এবং ব্র্যান্ড বিভাগসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ এমটিবি ও গ্রিন ডেল্টার ব্যাংকাসুরেন্স অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে এবং সারা দেশে নিরাপদ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর বীমা সেবা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করেছে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝