রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল ব্যাংকের “তারুণ্যের উৎসব ২০২৫” অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১২৪)
X

ন্যাশনাল ব্যাংক পিএলসি’র রাজশাহী শাখার উদ্যোগে  আজ সোমবার  (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় “তারুণ্যের উৎসব ২০২৫”। 

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ রেজানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমল কুমার নন্দী, ব্যবস্থাপক, রাজশাহী শাখা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নানাবিধ শ্রেণি-পেশার মানুষ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে ন্যাশনাল ব্যাংকের বহুমুখী সেবা ও সর্বাধুনিক প্রোডাক্টসমূহের বিস্তারিত উপস্থাপনা করা হয়। 

এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় আমানত সংগ্রহ, ঋণ কার্যক্রম, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর। পাশাপাশি তরুণ প্রজন্মকে সঞ্চয়ের অভ্যাসে উদ্বুদ্ধ করা এবং ব্যাংকিং সেবায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের দিকনির্দেশনাও প্রদান করা হয়।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝