রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় ভাড়া বাসায় মিলল স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম   (ভিজিট : ১৬৩)
X

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নরসিংহপুর গ্রামের আবুল হোসেন দেওয়ানের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রুবেল আহমেদ, স্ত্রী সনি আক্তার ও তাদের ৬ বছরের শিশু কন্যা জমিলা। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

 নিহতরা একই পরিবারের সদস্য। স্বামী-স্ত্রীসহ তাদের ৬ বছরের কন্যাসন্তান রয়েছে। পুলিশের ধারণা স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে রুবেল আহমেদ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝