রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কবরস্থানে রেখে যাওয়া নবজাতক হঠাৎ নড়ে উঠল, হাসপাতালে ভর্তি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ১৪২)
X

কবরস্থানে দাফনের আগমুহূর্তে হঠাৎ নড়ে উঠল নবজাতক। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই নবজাতককে উদ্ধার করে শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। এর আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি কার্টনে করে ওই নবজাতককে দাফনের জন্য রেখে যান।

ঘটনাটি ঘটে আজ রোববার দুপুরে শহরের পৌর কবরস্থানে। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টে নেটিজেনরা ক্ষোভ জানান এবং নবজাতকটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কবরস্থানের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। তাঁদের মতে, এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

কবরস্থানের গোরখোদক শাহজাহান গণমাধ্যমকে বলেন, ‘দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি একটি কার্টনে করে শিশুকে দিয়ে যান। শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যান তিনি।

পরে দাফনের আগে জোহরের আজান দিলে নড়েচড়ে ওঠে শিশুটি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে এনআইসিইউতে ভর্তি করেন‘। বর্তমানে নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের কর্মকর্তা কামরুল ইসলাম জুগলু আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারে তাঁরা আমাদের হাসপাতালে নিয়ে আসেন। ছেলে নবজাতকটিকে আমরা তাৎক্ষণিক এনআইসিইতে রেখে চিকিৎসা শুরু করি। বর্তমানে নবজাতকের সব দায়িত্ব হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহিন নিয়েছেন।’

হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ছোটন মিয়াজী জানান, শিশুটির ওজন ৮০০ গ্রাম। আজই জন্ম হয়েছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝