রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৫০)
X

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই।

পোস্টে তিনি আরও লেখেন, ইতিমধ্যে অন্তত আধা ডজন এমন ছায়া দল রয়েছে দেশে। আপনারা বাড়তি কিছু যোগ করবেন না। বরং, পুনঃসংজ্ঞায়ন করুন, পুনঃগঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।

যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন তা লেখেননি। লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ওপর হওয়া হামলা চেষ্টার পর এটি তার প্রথম ফেসবুক স্ট্যাটাস।

এদিকে, মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার বিষয়ে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।  

তিনি আরও লিখেছেন, এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলা মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝