রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনীর অভিযানে ভোলায় মাদক ব্যবসায়ী দম্পতি আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৫ ৭:৫২ পিএম  (ভিজিট : ১৭২)
X

মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে নৌবাহিনী ও পুলিশ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড অভিযান পরিচালনা করে। 

অভিযানে চকডুষ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শহীদ ও তার স্ত্রী তসলিমাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে ইয়াবা, মোবাইল ফোন ২ টি এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩ লাখ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়। 

আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদক ব্যবসায়ীদের আটক করার ফলে এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করে এবং তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের দাবি জানায়। 

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নগদ টাকা, মাদক ও মোবাইলসহ আটককৃত ব্যক্তিদের বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝