রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে বিএডিসির ফি-চার্জ আদায় করবে সোনালী ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২২ পিএম   (ভিজিট : ৭৯)
X

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ চার্জ, সার-বীজ বিক্রয় ও ঠিকাদার/ডিলার লাইসেন্স নবায়ন ফিসহ বিভিন্ন ফি ও চার্জ আদায়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

আজ বুধবার ( ১০ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও বিএডিসির সদস্য পরিচালক (অর্থ) সৌরেন্দ্র নাথ সাহা। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, বিএডিসির সচিব মো. আমিনুল ইসলাম ও হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 





Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝