রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ানের সাথে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৬২৫)
X

দেশের শীর্ষস্থানীয় করপোরেট গ্রুপ ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এই অংশীদারিত্বের ফলে, ব্যাংক এশিয়ার সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা লাইফ ইন্স্যুরেন্স ও চিকিৎসা সংক্রান্ত ইন্স্যুরেন্স সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকায় গার্ডিয়ান এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠানে গার্ডিয়ান এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (এক্টিং) শেখ রকিবুল করিম, এফসিএ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, এফসিএ; এসভিপি ও হেড অব এইচআর ফারজানা কাদের; এসভিপি ও হেড অব ক্লেইমস জুবায়ের আহমেদ; এসভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস; এসভিপি ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ; এসএভিপি ও হেড অব সার্ভিস (গ্রুপ ইন্স্যুরেন্স) জিনাত ফেরদৌসী এবং বিজনেস রিলেশনশিপ ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) মো. মনজুরুল ইসলাম।

অন্যদিকে, ব্যাংক এশিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মির্জা আজহার আহমেদ; ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্সেস) রাজিব কুমার দে; সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (হিউম্যান রিসোর্সেস); অফিসার (হিউম্যান রিসোর্সেস) সৈয়দা আফিয়া খানম; অফিসার (হিউম্যান রিসোর্সেস) সৈয়দা মালিহা হোসেন এবং জুনিয়র অফিসার (হিউম্যান রিসোর্সেস) সাহমিদ সাজ্জাদ আক্তার।

গার্ডিয়ান এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (এক্টিং) শেখ রকিবুল করিম, এফসিএ, বলেন, “জীবনের কঠিন সময়ে ইন্স্যুরেন্স সুবিধা কর্মী ও তার পরিবারের সদস্যদের সুরক্ষা ও স্বস্তি দেয়। ব্যাংক এশিয়ার কর্মীদের সুস্থতা ও কল্যাণে আমরা এই অংশীদারিত্বে যুক্ত হতে পেরে আনন্দিত।”

তিনি আরও বলেন, “সবার জন্য ইন্স্যুরেন্সকে আরও সহজলভ্য করার অঙ্গীকারে আমরা অটল রয়েছি। ব্যাংক এশিয়ার কর্মীরা যেন সময়মত ও নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সুবিধা পান, এই অংশীদারিত্ব তা-ই নিশ্চিত করবে।”





Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝