রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনতা ব্যাংকের ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১৪৩)
X

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি’র আমানত ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। 

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাদের সাথে নিয়ে কেক কেটে এ অর্জন উদযাপন করেন। 

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা, মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আশরাফুল আলমসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ ও উপমহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি অনলাইন প্লাটফর্মে ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ, এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপকবৃন্দসহ সকল শাখার নির্বাহী ও ব্যবস্থাপকবৃন্দ সংযুক্ত ছিলেন। 

দেশের আর্থিক খাতের দুঃসময়েও জনতা ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও সমর্থনের জন্য ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বলেন, সকল কর্মকর্তা ও কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা ও অবিরত পরিশ্রমের ফলে জনতা ব্যাংক কাঙ্ক্ষিত এ মাইলফলকে পৌঁছেছে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝