সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে গ্রেফতার কথিত সাংবাদিক জাহিদ কারাগারে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১০ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৫ ৮:১৬ পিএম  (ভিজিট : ১৬৮)
X

সাংবাদিক পরিচয়দানকারী জাহিদুল ইসলাম জাহিদকেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এলাকায় থেকে গ্রেফতারর পর আদালতের মাধ্কাযমে রাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন জাহিদকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(১) ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর শাহবাগ থানার উপপরিদর্শক মো. তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঢাবির ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা জোরদার করা হয়। একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জাহিদ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে।

এতে আরও বলা হয়, পরবর্তীসময় তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়। প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামি নাম-ঠিকানা প্রকাশ করেন। তবে ঘটনাস্থলে ঘোরাফেরা করার কারণ জিজ্ঞাসা করলে আসামি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। কিন্তু তিনি বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলমান থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর প্রবেশাধিকারে বিধিনিষেধ থাকা সত্ত্বেও আসামি নির্বাচন বানচাল অথবা ধর্তব্য কোনো অপরাধ সংগঠনের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝