রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এ. এর মধ্যে চুক্তি
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২১ পিএম   (ভিজিট : ১২১)
X

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং স্পেন ভিত্তিক ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এ. এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ (৯ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান সভাপতিত্ব করেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট বিভাগ এর উপমহাব্যবস্থাপক মোহাঃ আতিকুর রহমান এবং ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এ. এর পক্ষে রিপ্রেজেন্টিটিভ-এশিয়া সাজিদ মওলা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এ এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং স্পেনসহ আমেরিকা ও ল্যাটিন আমেরিকা ভিত্তিক রেমিট্যান্স সেবা সহজ ও কার্যকর হবে। 

এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝