রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবাসীদের নিয়ে মালয়েশিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সমাবেশ
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৭ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৫ ৫:০৭ পিএম  (ভিজিট : ১১১)
X

প্রবাসীদেরকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করতে মালয়েশিয়ায় প্রবাসী সমাবেশ এর আয়োজন করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

সম্প্রতি, রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। 

এসময় তিনি মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের অবদানের প্রশংসা করেন। বলেন, ”প্রবাসীরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিশেষ করে মালয়েশিয়ায় অবস্থানরত ১৫ লাখ প্রবাসী দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ করছে, পাশাপাশি পরিবার ও সমাজকে এগিয়ে নিতে অসামান্য ভূমিকা রাখছে।” 

তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিরাপদে দেশে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতিও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেড সার্ভিস ও ইন্টারন্যাশনাল ডিভিশন এর প্রধান মো. সাইফুল ইসলাম ও রেমিট্যান্স ডিপার্টমেন্টে এর ইনচার্জ মো. রাসেল মাহমুদ। 

আরো উপস্থিত ছিলেন সিবিএল মানি ট্রান্সফার, এনবিএল মানি ট্রান্সফার, অগ্রণী রেমিট্যান্স হাউস, ম্যাক্স মানি, আকবর মানি চেঞ্জার, জাপান রেমিট ফাইন্যান্স ও প্লাসিড এক্সপ্রেস এর প্রধান নির্বাহীগণ। 

এই সফরে মালয়েশিয়ার ৬টি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ও এক্সচেঞ্জ হাউজের সাথে চুক্তি সই করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এখন থেকে নিরাপদে ও দ্রুততম সময়ে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝