রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৭ পিএম   (ভিজিট : ১৩৩)
X

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনে মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে দেশটির অভিবাসন আইনের আওতায় স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে। এর অর্থ হলো, সংশ্লিষ্ট ব্যক্তি আর কখনো যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না। ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য পুনর্ব্যক্ত করেছে মার্কিন দূতাবাস। এর আগেও যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের জন্য কঠোর বার্তা দেয় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সেই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়, ভিসা জালিয়াতিতে জড়িতদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হবে আজীবনের জন্য।

যদি কোনো দেশের সীমান্ত সুরক্ষিত না থাকে, তবে সেটি জাতি হিসেবেই টিকে থাকতে পারে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন রোধে পদক্ষেপ নেবে।

দূতাবাস বলছে, ভিসা জালিয়াতিতে জড়িতরা শুধু আজীবনের জন্য প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধই হবেন না; বরং অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝