রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৫ সেকেন্ডে ১৩ বার হাতুড়ির আঘাতে যুবককে খুন করে রতন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম   (ভিজিট : ১৬৯)
X

বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেন নামে এক যুবককে মাত্র ১৫ সেকেন্ডে ১৩ বার হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করে তার সহকর্মী মো. রাকিবুল ইসলাম রতন (২৫)। হত্যার ১২ ঘণ্টার মধ্যে রবিবার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার রতন শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর মধ্যপাড়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

গ্রেফতারের সময় তার কাছে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, সেলাইরেঞ্জ ও সিসিটিভি উদ্ধার করে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান।

এর আগে, রবিবার গভীর রাতে শহরের রংপুর সড়কের দত্তবাড়ি এলাকায় অবস্থিত পাম্পের ক্যাশ কাউন্টারের ভেতরে এ খুনের ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

জানা যায়, অভিযুক্তক রতন ও ইকবাল একই পাম্পে চাকরি করতেন। ইকবাল বিভিন্ন সময়ে পাম্পের তেল নিয়ে অনিয়ম করতো। ঘটনার কিছুদিন আগে তেল অনিয়মের বিষয়টি অভিযুক্ত রতন পাম্পের মালিককে জানায়। এ ঘটনায় ইকবাল সহকর্মী রতনের উপর ক্ষিপ্ত হয়ে তাকে চর-থাপ্পড় ও মারপিট করে। এতে অভিযুক্ত রতন ইকবালকে শায়েস্তা করার জন্য পরিকল্পনা করে এবং সুযোগ খোঁজে। একপর্যায়ে রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে রতন পূর্ব শত্রুতার জেরে ঘুমিয়ে থাকা অবস্থায় ইকবালকে হাতুড়ি দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন স্বীকার করে যে, শতাব্দী ফিলিং স্টেশনে তেল পাম্প থেকে তেল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রতন ইকবালকে হত্যা করে। সে এবং ইকবাল রাতের শিফটে কাজ করতো। ইকবাল পাম্প থেকে প্রতিদিনই তেল চুরি করে বিক্রি করতো। আর এই তেল চুরি করতে গিয়ে ইকবাল মালিকের কাছে ধরাও পড়েছিল। কিন্তু রতন দোষ না করেও তেল চুরির অপবাদ তাকেই দিয়েছিল নিহত ইকবাল। পরে মালিক রতনকে ভুল বুঝেছিলেন। এ ঘটনায় পাম্পের মালিক তাকে চড় মেরেছিলেন। এতে রতন অপমানিত হয়। আর এতেই তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহত ইকবাল হাসানের বোন মোছা. সাদিয়া খাতুন বাদী হয়ে সোমবার বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান জানান, আসামি রতনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আরও তথ্য জানতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝