রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনজিও বিষয়ক ব্যুরোর সাথে সোনালী ব্যাংকের চুক্তি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৬৩)
X

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোকে বিভিন্ন এনজিও কর্তৃক প্রদানকৃত ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং এনজিও বিষয়ক ব্যুরোর মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।


আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া (অতিরিক্ত সচিব)।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম-সচিব) মো. তৌফিক আল মাহমুদ, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম-সচিব) মো. আনোয়ার হোসেন, ইউএনডিপি ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝