বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৫৪)
X

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২৫ এর জাতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)- এ বিভিন্ন জেলার ৬০০ জন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। জাতীয় পর্যায় থেকে ৬০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইইউবিএটি এর উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান উপস্থিত ছিলেন। 

অধ্যাপক ড. আব্দুর রব মিয়া শিক্ষার্থীদের নিয়ে গর্ব করে বলেন, বর্তমানে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয়, তারা প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে নিজেদের দক্ষতা প্রমাণ করছে। শিক্ষার্থীরা সমাজ ও দেশের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজছে, যা সত্যিই প্রশংসনীয়। 

মোঃ রাফাত উল্লা খান তাঁর বক্তব্যে বিজ্ঞানের গুরুত্বকে তুলে ধরে বলেন, আজকের পৃথিবীতে প্রতিটি অগ্রগতির পেছনে বিজ্ঞানের অবদান রয়েছে। শিক্ষার্থীদের উচিত বিজ্ঞানমনস্ক হয়ে গবেষণা ও উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করা। শিক্ষার্থীদের প্রতিটি সাফল্য আমাদের গর্বিত করে এবং আমাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী করে তোলে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝