প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নিজেস্ব প্রতিবেদক

‘দুর্নীতির করাল গ্রাসে কৃষি ব্যাংক’ শিরোনামে গত ২ সেপ্টেম্বর আজকের দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক প্রধান জনসংযোগ কর্মকর্তা কে.এম.হাবিব-উন-নবীর এক স্বাক্ষতির চিঠিতে।
প্রতিবাদলিপিতে যা উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংকের বদলি, পদোন্নতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে সম্প্রতি ‘আজকের দৈনিক’ পত্রিকায় প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে প্রত্যাখ্যান করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর প্রতিনিধিসহ নির্ধারিত কমিটির সুপারিশের প্রেক্ষিতে এসএসআর অনুযায়ী বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতির কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।
আ. দৈ./কাশেম/ রমজান




















