রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জশনে জুলুসে পদদলিত হয়ে চট্টগ্রামে ২ জনের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৫ ৪:৪১ পিএম  (ভিজিট : ৭৮)
X

চট্টগ্রামে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু  আরও নয়জন আহত হয়েছেন।   ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে এ হতাহতের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের পটিয়া থানা এলাকার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহদ্দারহাট থেকে মুরাদপুরগামী সড়কে জুলুসের বহর জিইসি মোড় ঘুরতে গিয়ে ভিড়ের মধ্যে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এসময় পদদলিত হয়ে আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পাশাপাশি লাগোয়া নালায় একটি অস্থায়ী স্টিলের সাঁকো ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

মৃত আইয়ুব আলীর নিকটাত্মীয় পটিয়া উপজেলার বিএনপি নেতা মো. ইসমাইল বলেন, জশনে জুলুস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি মুরাদপুর এলাকায় মোড় নেওয়ার সময় অতিরিক্ত লোকজনের চাপে তিনি পদদলিত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মুরাদপুর এলাকা থেকে আসা দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে মৃত ঘোষণা করা হয়। তাছাড়া আরও নয়জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন আইসিইউতে।
আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝