রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীতে শ্রমিকের মৃত্যু রাজধানীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৫ ৬:৪৪ পিএম  (ভিজিট : ১১৩)
X

ঘটনা নীলফামারীতে প্রতিবাদ রাজধানী। আজ  শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে  নীলফামারীতে শ্রমিকের প্রাণহানির ঘটনায়।

 প্রতিবাদে মানববন্ধন ও মিছিলে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক নেতারা।এসময় জুলাই সনদে গণতান্ত্রিক শ্রম আইনের নিশ্চয়তা ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের আগে শ্রম আইন সংশাধনের দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, নীলফামারী ইপিজেডের এভারগ্রিন কারখানার বকেয়া বেতন ও ছাঁটাই বিরোধী আন্দোলনে আইনশৃংঙ্খলা বাহিনীর গুলিতে শ্রমিকের মৃত্যুর ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। গণঅভ্যুত্থানের পর থেকেই পুলিশ সংস্কারের দাবি শ্রমিক সংগঠনসহ অন্যান্যরা জানালেও সেই সংস্কার হয়নি। আইনশৃংঙ্খলা বাহিনীর কাছ থেকে নিরাপত্তার বদলে গুলিতে প্রাণ হারাচ্ছে শ্রমিক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন তারা।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখকার বলেন, গণঅভ্যুত্থানের পর শ্রম আইন পরিবর্তন ও শ্রমখাত সংস্কারের দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। কিন্তু এখনো শ্রম আইনের সংশোধন ও সংস্কার কাজ সম্পন্ন হয়নি। শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে অবশ্যই জুলাই সনদে তাদের অধিকার বাস্তবায়নের নিশ্চয়তার ঘোষণা থাকতে হবে।

এসময় তিনি গণতান্ত্রিক শ্রম আইনের নিশ্চয়তা ও নির্বাচনের তফসিলের আগে শ্রম আইন সংশাধনের দাবিসহ ১০ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আইন প্রণয়নের আহ্বান জানান।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝