বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নানা বির্তকের কারণে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৫ ৭:৩২ পিএম  (ভিজিট : ১৩৫)
X

নানা বির্তকের কারণে এবার পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্যসচিব ছিলেন গাজী ওহিদুজ্জামান লাবলু।  প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিগগিরই পিরোজপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

কমিটি বাতিলের সিদ্ধান্তের পেছনে সম্প্রতি ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার প্রভাব রয়েছে বলে ধারণা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

গত মঙ্গলবার রাতে পিরোজপুর শহরের শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনার সময় সেখানে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনায় রূপ নেয়।

আ.দৈ./কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝