রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে নগদের চুক্তি
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ৮০)
X

দেশের শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে নগদ-এ অর্থ স্থানান্তর এবং নগদ-এর মাধ্যমে ব্যাংকের বিভিন্ন পেমেন্ট করতে পারবে। 

বুধবার (২ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান এবং নগদ লিমিটেডের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এবং নগদ এর প্রধান বাণিজ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব)  মোহাম্মদ শাহিন সারোয়ার ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিটিও (চলতি দায়িত্ব) মোঃ সোয়েব আহমেদ, ডিজিটাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নগদ এর হেড অব বিজনেস সেলস মোঃ সাইদুর রহমান দিপু, হেড অফ ব্যাংক, এফআই, এমএফআই এবং এনবিএফআই ইসতিয়াক আহমেদ শাওন সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝