রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনতা ব্যাংক ও এসএসএলের মধ্যে বিলার পেমেন্ট সার্ভিস চালু বিষয়ে চুক্তি স্বাক্ষর
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ৯৫)
X

জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানের উপস্থিতিতে আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিস এবং এসএসএলের সিইও মোঃ ইফতেখার আলম ইসহাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)

এ সময় জনতা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আশরাফুল আলমসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ এবং এসএসএল ওয়্যারলেস-এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ও মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন তৌফিক উপস্থিত ছিলেন ।

এর মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক পিএলসি শীর্ষস্থানীয় ফিনটেক সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস-এর সাথে অংশীদারিত্বে বিলার পেমেন্ট সার্ভিস চালু করেছে। এই সেবা জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং ই-জনতা মোবাইল অ্যাপ এর মাধ্যমে পাওয়া যাবে, যা গ্রাহকদের জন্য আরও নিরাপদ, আধুনিক ও সুবিধাজনক ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করবে।

উল্লেখ্য, এ সেবার মাধ্যমে জনতা ব্যাংকের গ্রাহকরা সহজেই তাদের স্মার্টফোন ব্যবহার করে মোবাইল টপ-আপ, শিক্ষা ফি, আইএসপি বিল, বিদ্যুৎ বিল (আরইবি প্রিপেইড ও পিডিবি প্রিপেইড), বাস টিকিট ক্রয় এবং বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এটি দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ যৌথ উদ্যোগ বাংলাদেশের ক্যাশলেস সোসাইটি গঠনের যাত্রাকে আরও শক্তিশালী করবে, যেখানে জনতা ব্যাংকের গ্রাহকরা পাবেন আর্থিক লেনদেনে অধিক সহজতা, নমনীয়তা ও নিরাপত্তা।




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝