পাথর খেকোদের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন এলাকায় বালু, কয়লা, পাথরসহ নানান খনিজ সম্পদ অবৈধ ও যথেচ্ছভাবে উত্তোলন করা হচ্ছে। এতে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। এসব ঘটনায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো নজির নেই বললেই চলে। স্থানীয় প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও তা দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ফেলতে পারছে না।
আইনজ্ঞরা বলছেন, শুধু আইন থাকলেই হবে না, তার যথাযথ বাস্তবায়ন জরুরি। আইনে কঠোর শাস্তির বিধান না থাকায় অবৈধ খনন বা খনিজ সম্পদের অপচয় রোধ করা সম্ভব হচ্ছে না।
অভিযোগ আছে, স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততার কারণে সেসব এলাকায় পাথর লুট বন্ধ করা যাচ্ছে না। আইনে জরিমানার মতো ঢিলেঢালা শাস্তিতে দৌরাত্ম্য না কমে উল্টো পেট বাড়ছে পাথরখেকোদের। এক্ষেত্রে লুটপাট বন্ধে আইনে কঠোর শাস্তির বিধান যুক্ত করার পরামর্শ পরিবেশ আইনবিদদের।
এ নিয়ে সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহল সরব হয়ে উঠলে নড়েচড়ে বসে প্রশাসন। লুট হওয়া সাদাপাথর উদ্ধারে তৎপর হঠে উঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরু হয় দুদকের তদন্ত ও অভিযান, পাথর লুটকারীদের বিরুদ্ধে মামলা, প্রশাসনের বদলি, পাথর নিয়ে গণশুনানি এবং উচ্চ আদালতে রিটসহ নানা পদক্ষেপ। এরপর শুরু হয় যৌথ অভিযানে পাথর উদ্ধার ও সেগুলো প্রতিস্থাপনের কাজ।
আ.দৈ/আরএস




















