রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পররাষ্ট্রসচিবের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৯৪)
X

বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক চলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কার্যালয়ে তাদের মধ্যে এই আলোচনা হয়।

গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস।এরই অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজারে যান এবং রাতে ঢাকায় ফেরেন।
পিটার হাস ঢাকায় দায়িত্ব পালন করেছেন ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত। গত বছরের জুলাই-আগস্টে গণ-আন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি দায়িত্ব শেষ করে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন। 

এরপর মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নিয়ে অক্টোবরে যোগ দেন বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে।প্রতিষ্ঠানটির বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এবং কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝