বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৬ পিএম   (ভিজিট : ১৫৪)
X

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়েছে। এ সময় কার্যালয়টিতে ভাঙচুর চালানো হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে পাঁচটায় নগরীর ডাকবাংলা মোড়ে এই ঘটনা হয়। 

পুলিশ বলছে, গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নগরীর বিক্ষোভ মিছিল হয়।

 মিছিলটি নগরীর ফেরীঘাট মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে এলে দলটির বিক্ষুব্ধ কর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ে হামলা করে। এ সময় তারা কার্যালয়ের সাইনবোর্ড ও অফিসের গ্রীল-লাইট ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে এসে পুলিশ তাদের নিবৃত্ত করে।

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের পল্টন মোড় অবরোধজাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের পল্টন মোড় অবরোধ
এরপর বিক্ষোভ মিছিলটি ফেরী ঘাট মোড় এলাকায় যায়। সেখানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

দলটির খুলনা মহানগরের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম এসকে রাশেদ জানান, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

এর আগে গত ৩০ আগষ্ট গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।  এ সময় পুলিশ গণঅধিকার পরিষদের নেতা­­-কর্মীদের উপর লাঠিচার্জ করে। সে সময় দলটির নেতা-কর্মীরা আহত হয়।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ চার নেতা-কর্মী আহত হন। নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝