রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকের স্পন্সরকৃত নতুন মিউচ্যুয়াল ফান্ডের জন্য ট্রাস্ট ডিড স্বাক্ষর
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২১ পিএম   (ভিজিট : ৭৪)
X

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন “মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড” এবং “মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ড” নামে দুটি নতুন মিউচ্যুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড অনুমোদন করেছে।

প্রতিটি ফান্ডের প্রাথমিক আকার ২৫ কোটি টাকা, যার মধ্যে উদ্যোক্তা হিসেবে মিডল্যান্ড ব্যাংক ১০ শতাংশ বা ২ দশমিক ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ট্রাস্ট ডিড স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে ট্রাস্টি প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি সম্পাদিত হয়। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ জামান এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান ট্রাস্ট ডিডে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ফান্ড দুটির ক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সম্পদ ব্যবস্থপক এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন বাংলাদেশ পিএলসি কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে।

মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান বলেন, “এই মিউচ্যুয়াল ফান্ডগুলো বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও সুষম রিটার্ন প্রদান করবে। একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ পেশাদার টিম দ্বারা এই মিউচ্যুয়াল ফান্ডগুলো পরিচালিত হবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ বাংলাদেশের পুঁজিবাজারের গভীরতা ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝