রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাইম ব্যাংকের আয়োজনে আইইউবিতে ‘আর্থিক অন্তর্ভুক্তি ও তরুণদের আর্থিক ক্ষমতায়ন’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৩ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৫ ৫:৫৯ পিএম  (ভিজিট : ৭৮)
X

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ডিপার্টমেন্ট অব হিউম্যান রিসোর্স এবং ইনডিপেনডেন্ট এইচআর সোসাইটির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানটি ছিল প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর অংশ—যা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য কনভেনশনাল ও ইসলামিক উভয় ব্যাংকিং সুবিধাসহ একটি সমন্বিত ব্যাংকিং সেবার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে।

সেমিনারে বিভিন্ন অনুষদের দুই শতাধিক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। উদ্যোগটির লক্ষ্য ছিল শুধু আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্বগুণ অর্জনে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা। বিশেষ করে আর্থিক সাক্ষরতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং ও আর্থিক খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কনজিউমার এবং এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম. নাজিম এ. চৌধুরী। তার মূল বক্তব্যে তিনি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি ডিজিটাল জ্ঞান, ভাষার দক্ষতা, যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা অর্জনের ওপর জোর দেন।

তিনি বলেন, “এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সঠিক দিকনির্দেশনা দেওয়া। জনসমক্ষে কথা বলার অভ্যাস গড়ে তোলা এবং নিজের ভাবনা প্রকাশে দক্ষতা অর্জন তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তুলবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। এ সময় তারা তরুণদের দক্ষতা উন্নয়ন এবং আর্থিক সাক্ষরতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া আইইউবি থেকে উপস্থিত ছিলেন—প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ. লান্ড, সহকারী অধ্যাপক ও হেড অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ড. ইকরামুল হাসান, লেকচারার ইফফাত বিনতে কবীর; লেকচারার নাবিলা কামাল প্রমি এবং লেকচারার আব্দুল্লাহ আল আহাদ - যারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রাইম ব্যাংকের এমন উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করেন।

সেমিনারের প্রধান আকর্ষণ ছিল প্রাইমএকাডেমিয়া’র অংশ হিসেবে ‘প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট’—যা বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রাথমিকভাবে আর্থিক দায়িত্বশীল করে গড়ে তুলতে পরিকল্পিত এই অ্যাকাউন্ট সহজভাবে ব্যাংকিং যাত্রা শুরু করার সুযোগ করে দেয়। এ সময় অংশগ্রহণকারীরা সরাসরি অ্যাকাউন্ট খোলার সুবিধা গ্রহণ করে আধুনিক ব্যাংকিং সেবার অভিজ্ঞতা নেন।




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝