রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগানসহ ২ রাউন্ড গুলি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০১ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৫ ৫:০৩ পিএম  (ভিজিট : ৭১)
X

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড শটগানের গুলি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে র‌্যাব-৯। বুধবার মধ্যরাতে আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়নের দগরীসার এলাকার একটি ফসলি জমি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ জানায়, টহল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন আড়াইসিধা ইউপি’র দগরীসার এলাকার কামাল হোসেন এর ফসলী জমিতে ১ টি দেশীয় পাইপগান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

 পরে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ফসলী জমির পাশে ১ টি দেশীয় তৈরি পাইপগান, দুটি শটগানের গুলি এবং ১ টি চাইনিজ কুড়াল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আলামতগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুগঞ্জ থানায়হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরও জানায়, সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝