রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংক চালু করল এনপিএসবি-আইবিএফটি সেবা
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ৮৩)
X

গ্রাহকসেবা বৃদ্ধিকল্পে তাৎক্ষণিক আন্ত-ব্যাংকিং লেনদেন নিশ্চিত করতে এনপিএসবি-আইবিএফটি (এনপিএসবি ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার) সেবা চালু করল স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। 

আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। 

উক্ত অনুষ্ঠানে উপব্যববস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের সকল শাখার শাখাপ্রধান ও উপপ্রধানগণ জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 

এনপিএসবি-আইবিএফটি সেবার মাধ্যমে এখন থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকরা ডিজিব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দেশের এনপিএসবি-আইবিএফটি আওতাভুক্ত যেকোনো ব্যাংকে সহজেই তাৎক্ষনিক অর্থ স্থানান্তর করতে পারবেন। 

তদ্রুপ অন্য ব্যাংক থেকেও স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকদের একাউন্টে সহজেই অর্থ পাঠানো যাবে। এই মাইলফলক গ্রাহকদের ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝