রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের সম্পদের হিসেব চেয়েছে দুদক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:১২ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৫ ৮:১৭ পিএম  (ভিজিট : ৮৮)
X

প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাবার পর সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) গাজী মো. মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তথ্যানুসন্ধানে তাদের অবৈধ সম্পদের তথ্য পাওয়ার পর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাটানো হয়েছে এবং সম্পদের বিবরণী পাবার অধিকতর যাচাই বাছাই শেষে আইনী প্রকিয়ায় যাবে দুদক। 

আজ রোববার (৩১ আগস্ট) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি আরো জানান, এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি গাজী মো. মোজাম্মেল হক, তার স্ত্রী ফারজানা মোজাম্মেল ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা ব্যাংক হিসাব অবরুব্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত।
 
দুদকের অভিযোগে বলা হয়, গাজী মো. মোজাম্মেল হক ১৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে যোগ দেন। পরে বিভিন্ন সময়ে পদোন্নতি পেয়ে বর্তমানে অ্যান্টিটেররিজম ইউনিটে কর্মরত আছেন। আয় ও ব্যয়সহ এই পুলিশ কর্মকর্তার অর্জিত সম্পদের পরিমাণ ২৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৩৮২ টাকা। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস পাওয়া যায় ১৫ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৩১৩ টাকা। অর্থাৎ তার অবৈধ সম্পদের পরিমাণ ১১ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৬৯ টাকা।

অন্যদিকে তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের মোট সম্পদের পরিমাণ ৮ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৮৮৮ টাকা। এই সম্পদের বিপরীতে তার ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৯০৩ টাকার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়। অর্থাৎ ফারজানা মোজাম্মেল ২ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৯৮৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝