রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১৩০)
X

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।Bank 

শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস। উপদেষ্টা ম-লীদের পক্ষ থেকে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাশার ও মোঃ মোশাররফ হোসাইন, সমিতির সদ্য বিদায়ী সভাপতি এ.কে.এম মাহবুব মোরশেদ, সাধারণ সম্পাদক এ.এস.এম. রেজাউল করিম ও সহ-সভাপতি মোঃ মাহবুব-এ-আলম। এছাড়া নবনির্বাচিত সভাপতি আবুল লাইছ মোহাম্মদ খালেদ ও সাধারণ সম্পাদক মোঃ মজুনজ্জামান বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মুহাম্মাদ সাঈদ উল্লাহ, ড. এম কামাল উদ্দীন জসীম ও মোঃ মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। রচনা প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ এবং ‘বন্ধন’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন।

প্রধান অতিথি প্রফেসর ড. এম জুবায়দুর রহমান তার বক্তব্যে বলেন, “ইসলামী ব্যাংকের সুনাম পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের অপরিসীম আস্থা এবং বিশ্বাসের অটুট মেলবন্ধনে এ ব্যাংক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এ ব্যাংকের একটি সুন্দর অতীত ছিল এবং ভবিষ্যতেও সুন্দর হবে, আমি আশাবাদী। ব্যাংকের সৎ এবং পরিশ্রমী কর্মী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি অফিসার কল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধিদের মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের কল্যাণে কাজ করার আহ্বান জানান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝